Follow us

দেশের সেরা মোবাইল ব্র্যান্ডের পুরস্কার জিতল স্যামসাং

 

নিজস্ব প্রতিবেদক :: আবারও বাংলাদেশের শীর্ষ মোবাইল ব্র্যান্ডের খেতাব জিতেছে স্যামসাং বাংলাদেশ। গত শনিবার ঢাকার লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই স্বীকৃতি দেয়।

এসময় স্যামসাং মোবাইল বাংলাদেশ এর শীর্ষ কর্মকর্তারা সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯ পুরস্কার গ্রহণ করেন।
স্যামসাং-এর প্রতিষ্ঠার ৫০তম বছর হিসেবে অত্যন্ত অর্থবহ ছিল ২০১৯। বিশেষ করে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎকর্ষের স্বাক্ষর রাখায় বিগত এক দশকে বাংলাদেশের সমাজ এবং স্থানীয় গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে স্যামসাং-এর হ্যান্ডসেটগুলো। সর্বশেষ প্রযুক্তির সাথে গ্রাহকদের পরিচয় করানোর প্রতিজ্ঞা সবসময় পালন করেছে প্রতিষ্ঠানটি। আবারো টানা দ্বিতীয়বারের মত দেশের সেরা ব্র্যান্ড অ্যাওয়ার্ড জেতার মধ্য দিয়ে তারই প্রতিফলন ঘটল।

বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতার স্বীকৃতি এবং তাদের ব্র্যান্ড ইমেজ তৈরিতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বাজার পর্যালোচনা প্রতিষ্ঠান নিয়ে লসেন বাংলাদেশ লিমিটেড দেশব্যাপী জরিপের মাধ্যমে শীর্ষ ব্র্যান্ডটি খুঁজে বের করে।

বিডি প্রেসরিলিস / ০৯ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫