Follow us

দেশের বাজারে সাড়া ফেলেছে ভিভোর এস১ প্রো

 

নিজস্ব প্রতিবেদক :: উন্মোচনের মাত্র এক সপ্তাহের মধ্যেই দেশের বাজারে সাড়া ফেলেছে ভিভোর এস১ প্রো স্মার্টফোন। ক্যামেরা প্রযুক্তি ও গেম টার্বো ফিচারের জন্য আকর্ষণীয় হলেও- দামের দিক থেকে ফোনটি গ্রাহকের হাতের নাগালে। এস১ প্রোর মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা। পাওয়া যাচ্ছে জ্যাজি ব্লু এবং মিসটিক ব্ল্যাক রংয়ে।গত ৪ জানুয়ারি দেশের বাজারে এস১ প্রো বিক্রি শুরু করে গ্লোবাল মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এটি ভিভোর এস সিরিজের তৃতীয় ফোন- যাতে উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য যুক্ত করা হয়েছে গেম টার্বো ফিচার।

এছাড়াও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির এস১ প্রোতে পাঁচটি ক্যামেরা যুক্ত করা হয়েছে- যার মধ্যে রিয়ার ক্যামেরা চারটি এবং ফ্রন্ট ক্যামেরা একটি। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রিয়ার ক্যামেরাগুলো যথাক্রমে ৪৮, ৮, ২, ২ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।

ফোনটির সুপার ম্যাক্রো প্রযুক্তিতে অনেক ছোট বস্তুও ক্যামেরায় ধারণ করা যাবে। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি ১২০ ডিগ্রি পর্যন্ত বাড়িয়ে, অনেক বেশি জায়গা ধারণ করা যাবে এবং ফোনটির পোজ মাস্টার ব্যবহারকারীদের ছবি তোলা শেখাবে। এছাড়াও ফোনটিতে সুপার নাইট সেলফি মোড এবং ভিডিওর জন্যে সুপার ইআইএস প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

আট জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের এস১ প্রো’র মেমোরি মাইক্রো এসডির মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আরও রয়েছে চার হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াট ডুয়েল ফাস্ট চার্জিং প্রযুক্তি। সুপার অ্যামোলয়েড টাচস্ক্রিন প্রযুক্তিসমৃদ্ধ ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৩৮ ইঞ্চি এবং রেজ্যুলুশন ১০৮০x ২৩৪০ পিক্সেল। মোবাইল বডির স্ক্রিন রেশিও ৯০ শতাংশ।

বিডি প্রেসরিলিস / ১২ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫