Follow us

দেশের বাজারে এডাটার এইচডি৩৩০ এক্সটার্নাল হার্ডড্রাইভ

দেশের বাজারে এডাটার এইচডি৩৩০ এক্সটার্নাল হার্ডড্রাইভ

নিউজ ডেস্ক :: তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এডাটা সম্প্রতি নতুন এইচডি৩৩০ মডেলের এক্সটার্নাল হার্ডড্রাইভ বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে। এই ড্রাইভে সর্বোচ্চ পাঁচ টেরাবাইট পর্যন্ত ধারণ ক্ষমতা রয়েছে।

এটার বাইরের দিকে সিলিকন ক্যাসিং এবং ভেতরের দিকে এইএস ২৫৬-বিট অ্যানক্রিপ্টেড এইচডিডিটুগো সফটওয়্যার সেন্সর বসানো হয়েছে।

টেকসই প্রকৃতির এই এইচডি৩৩০ হার্ডড্রাইভ আলট্রা স্লিম ১৬.২এমএম সাইজের হওয়ার কারণে এটা দেখতে সুন্দর; একই সঙ্গে যে কোনো জাগায় সহজে বহন করা যায়।

দারুণ পারফর্মেন্সের এখানে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি স্টাইলিশ এবং এখানে ইলেকট্রিক শক প্রতিরোধ টেকনোলোজি ব্যবহার করা হয়েছে।

এডাটা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, যারা বিভিন্ন সময় ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের কাছে এই হার্ডড্রাইভ একটা আদর্শ ডিভাইস হতে পারে। মূল্যের দিক থেকেও এটা অনেকটা সহনীয়।

৫ টেরাবাইটের নতুন এই ডিভাইসটি কালো, নীল এবং লাল রঙে পাওয়া যাবে। এইচডি৩৩০ মডেলের ডিভাইসটি গ্রাহকদের গান, মুভি, ছবিসহ সব ধরনের তথ্য ব্যাকআপ রাখার ক্ষেত্রে কাজে লাগবে।

এছাড়া এইএস ২৫৬-বিট অ্যানক্রিপ্টেড এইচডিডিটুগো সফটওয়্যারের কারণে এই ডিভাইসের মূল্যবান তথ্য সংরক্ষণ এবং পাসওয়ার্ড সিকিউর করতে কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিডি প্রেস রিলিস/৩১ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫