Follow us

দুই শতাধিক ডিজাইনের জ্যাকেট নিয়ে শীত আয়োজনে ‘সারা’

 

নিজস্ব প্রতিবেদক :: শীতের আগমনী বার্তা এবার একটু আগেই চলে এসেছে। সকাল-সন্ধ্যার মৃদু শীতল বাতাস যেন শীতের পোশাকের কথাই মনে করে দিচ্ছে সকলকে। আর শীত ফ্যাশন মানেই এখন ‘সারা’ লাইফস্টাইলের শীতকালীন সংগ্রহ। বরাবরের মতই ‘সারা’ এবারও নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে দুই শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক সামগ্রী। এছাড়াও প্রায় অর্ধ শতাধিক কালারের ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকের আয়োজনে।

‘সারা’ লাইফস্টাইলের এই শীতকালীন সংগ্রহ থাকছে সকল বয়সী ক্রেতাদের জন্য। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি সারা’তে আছে শিশুদের জন্য বিশেষ সংগ্রহ। শীতকালীন পোশাকের এই আয়োজনে হাল্কা এবং ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যাবে সারা’র সব আউটলেটেই।

শীত আয়োজনে ‘সারা’ এবার নিয়ে এসেছে ম্যানজ অ্যান্ড ওমেন্স বোম্বার জ্যাকেট, উইন্ড ব্রেকার, ব্লেজার, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস অ্যান্ড কুর্তি, ম্যানজ অ্যান্ড ওমেন্স কুইল্টেড ভেস্ট, ম্যানজ অ্যান্ড ওমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ। মাত্র ৫০০/- থেকে শুরু করেই এসকল পোশাক আপনি পেতে পারেন শুধুমাত্র সারা’তে।

শীতের পোশাক মানে শুধু উষ্ণতাই নয়, ফ্যাশন, গুণগত মান, স্বাচ্ছন্দতা এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে সারার এই আয়োজনে আরও থাকছে শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিন্স ফর ম্যানজ অ্যান্ড বয়েজ, পোলো টি শার্ট, পাঞ্জাবি।

সারা’র শীতকালীন এই পোশাক সংগ্রহে বিভিন্ন জ্যাকেটের পাশাপাশি থাকছে ডেনিমের কালেকশন। ছেলে-মেয়ে এবং শিশুদের জন্যও থাকছে ফ্যাশনেবল এই ডেনিমের ভিন্নধর্মী কালেকশন। শীত মানেই শিশুদের প্রতি বাড়তি যত্ন, অধিক সতর্কতা। ‘সারা’ লাইফস্টাইল শিশুদের জন্য নিয়ে এসেছে আরামদায়ক সব শীতকালীন পোশাকের সংগ্রহ।

স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল সারা’র ২য় আউটলেট। ৩য় আউটলেটটি হল বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এই ঠিকানায়।

উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২ , সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা-এই ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট। সম্প্রতি বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে চালু হয়েছে যাচ্ছে সারা’র ৬ষ্ঠ আউটলেট। এছাড়াও ঢাকার বাইরে সারা’র প্রথম আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই।

‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/ ) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে বিনামূল্যে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

বিডি প্রেসরিলিস / ০৪ ডিসেম্বর ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫