নিজস্ব প্রতিবেদক :: প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রঙিন বাতি ,সান্তা ক্লস, ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে ভেতর ও বাইরে। দিনটিকে সামনে রেখে থাকছে খাবারের নানা আয়োজন। এছাড়া শিশুদের জন্য ক্রিসমাস কিডস পার্টির আয়োজন তো থাকছেই।
ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে খাবারের মজাদার আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন। প্রধান আকর্ষণ থাকবে একটি বিশাল ওভেন-রোস্ট টার্কি যা, হোটেলের গুড়মে শেফ নিজেই লাইভ স্টেশন থেকে অতিথিদের পরিবেশন করবেন। সাথে ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।
রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে ক্রিসমাস কিডস পার্টি চলবে ২৫ ডিসেম্বর। শিশু কিশোরদের জন্য এ আয়োজনে থাকবে ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন শিল্পীরা ও মিরাক্কেল-এর গল্প। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই আয়োজন। এখানে আরও থাকবে টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থ। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হবেন সান্তা ক্লস তার নানান উপহার ও আরও কিছু চমক নিয়ে।
বিডি প্রেসরিলিস /২১ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫