Follow us

ডায়মন্ড ওয়ার্ল্ডের অনলাইন ঈদ মেলা শুরু, ৩১% ছাড়

 

নিজস্ব প্রতিবেদক :: কোভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে ঈদের বাজার ধরতে অনলাইন মেলার আয়োজন করেছে দেশের সুপরিচিত জুয়েলারী ব্রান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড।মঙ্গলবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে এই আয়োজনের উদ্বোধন করেন চিত্র নায়িকা মৌসুমি।অনলাইনে যে কোনো পন্য কিনলে ৩১ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোজার ঈদকে সামনে রেখে অনেকের অনুরোধে এই অনলাইন মেলার আয়োজন করা হয়েছে।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ=সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, “কোভিড-১৯ মহামারীর কারণে দেশের ব্যবসা-বাণিজ্য যখন তলানিতে, তখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা থেকেই আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে আমরা যে মুনাফা করব তার একটি বড় অংশ ব্যয় করব করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের কল্যাণে।

“আর এবার আমরা এমন কিছু সেবা আমাদের গ্রাহকদের দিচ্ছি যা ডায়মন্ড ওয়ার্ল্ড এর ইতিহাসে প্রথম।”বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা অনলাইনে কেনা সকল গহনাতে পাবেন ৩১ শতাংশ ডিসকাউন্ট। মজুরীতে ১০০ ভাগ ছাড়, গিফট ভাউচার, ফ্রি একচেঞ্জ, লাকী ড্র, ফ্রি হোম ডেলিভারী এবং মূল্য পরিশোধের জন্য ১২ মাসের সহজ কিস্তি।আর এসবই গ্রাহককে করতে হবে অনলাইনে। পেমেন্ট করা যাবে বিকাশে বা যেকোন ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে।ডায়মন্ড ওয়ার্ল্ডের এই অনলাইন ঈদ আয়োজনটি শেষ হবে ২১ মে রাত ১১.৫৯ মিনিটে।

বিডি প্রেসরিলিস /০৬ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫