Follow us

ডাকসু আয়োজনে চলছে বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড

 

নিজস্ব প্রতিবেদক :: গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে চার দিনের অলিম্পিয়াডটি শুরু হয়েছে। সেখানে সাতটি পৃথক বিষয়ের ওপর জুনিয়র ও সিনিয়র দুই গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ডাকসুর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে অংশ নিতে বিভিন্ন বিভাগের দেড় হাজারের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অলিম্পিয়াডের উদ্বোধন করেন।অলিম্পিয়াডে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই) এর কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী দেশে বিজ্ঞান ও প্রযুক্তিমনষ্ক জাতি গড়ে তোলার উপর জোরারোপ করেন। এজন্য এমন আয়োজনকে তিনি সাধুবাদ জানান।সিআরআই’র কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ বক্তব্যে বলেন, এমন অলিম্পয়াপ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান অনুশীলনের সংস্কৃতি তৈরি করতে হবে। এজন্য একটি ইকোসিস্টেম তৈরির কথাও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরিফ ইবনে আলী, ডাকসুর এজিএম সাদ্দাম হোসেনসহ আরও অনেকেই।আগামী ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ডাকসু বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিডি প্রেসরিলিস /২৯ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫