নিজস্ব প্রতিবেদক :: জিপি অ্যাক্সেলেরেটর প্রোগ্রামের ষষ্ঠ পর্বের কার্যক্রম শুরু হয়েছে।জিপি হাউজে বুধবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ে ৪ মাসব্যাপী গ্রামীণফোন অ্যাক্সেলেরেটর প্রোগ্রাম (জিপিএ) শুরু হয়।এতে অংশগ্রহণে ইচ্ছুক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গত ২০ অক্টোবর পর্যন্ত আবেদন পত্র নেওয়া হয়।
তিন সপ্তাহে ১১শ’র বেশি আবেদন জমা পড়ে। এরপর ধাপে ধাপে যাচাই বাছাইয়ের পরে ৯টি প্রতিষ্ঠান জিপি অ্যাক্সেলেরেটরের ষষ্ঠ ব্যাচের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।এই আয়োজন সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জিপি অ্যাক্সেলেরেটরের উদ্ভাবনী প্রজেক্টগুলো দেখে অভিভূত এবং উজ্জীবিত হয়েছি। তরুণদের জন্য এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, বাংলাদেশের সকল পর্যায়ের ডেভেলপার, উদ্ভাবক এবং স্টার্টআপসমূহকে সহায়তা প্রদানের লক্ষে আমরা এ প্রোগ্রামটি আয়োজন করে থাকি।গ্রামীণফোন অ্যাক্সেলেরেটর ২.০ মূলত প্রাক- অ্যাক্সেলেরেটর এবং অ্যাক্সেলেরেটর- এই দুটি ভাগে আয়োজন করা হয়ে থাকে। প্রাক-অ্যাক্সেলেরেটর দুই মাসের একটি আয়োজন।
সাড়ে ৪ মাস মেয়াদী অ্যাক্সেলেরেটর প্রোগ্রামে নির্বাচিত উদ্যোক্তারা তাদের ধারণা সমূহকে ব্যবসা উপযোগী করে গড়ে তুলতে ও ব্যবসার পরিসর বৃদ্ধিতে স্থানীয় ও বিদেশী প্রশিক্ষক এবং বিশেষজ্ঞদের কাছ থেকে টার্ম শীট, ভ্যালুয়েশন, ফাইন্যান্সিয়াল মডেলিং, ব্র্যান্ডিংয়ের মতো বিষয়গুলোতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন।
বিডি প্রেসরিলিস / ০৭ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫