নিজস্ব প্রতিবেদক :: জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সঙ্গে একটি চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি।মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এই চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।চুক্তি অনুযায়ী, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্যাথলজি রেডিওলজিসহ বিভিন্ন সেবায় ইউসিবি ক্রেডিট, ডেবিট কার্ড গ্রাহক এবং ইউসিবি কর্মকর্তা-কর্মচারীরা ৪০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।
এছাড়া ইউসিবি কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ উপভোগ করতে পারবেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী ও জাপান-বাংলাদেশ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক সরদার এ নাঈম চুক্তিতে সই করেন।এ সময় অন্যদের মধ্যে ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার আর এম সামিউল হাসান উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /০৩ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫