Follow us

জনশক্তি নিয়োগে দারাজ এর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক :: দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) দ্বিতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে ইলেভেন ইলেভেন (১১.১১) সেল ক্যাম্পেইন। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রায় ১,৫০০ জন কর্মী নিয়োগ করছে। আসন্ন ক্যাম্পেইনটিতে ক্রেতা বা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই দারাজের এই উদ্যোগ।

উল্লেখ্য, ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়। দেশের ইতিহাসে এই প্রথম এক দিনের একটি ক্যাম্পেইন উপলক্ষ্যে বিপুল পরিমাণ জনশক্তি নিয়োগ করে রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। ঢাকার ভিতরে ও বাইরে খণ্ডকালীন প্রায় ২১ জন কালেকশন পয়েন্ট এজেন্ট, ২০০ জন অপারেটর, ৭৩২ জন রাইডার, ৪৫ জন ড্রাইভার, ৩০০ জন কাস্টমার সার্ভিস এজেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল, মার্কেটিং, অপারেশন্স ও ক্রস বর্ডার ডিপার্টমেন্টে আরও অনেক ফুলটাইম এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে দারাজ অনলাইন শপে(daraz.com.bd)

বিস্তারিত আরও জানতে ভিজিট করতে হবে https://careers.daraz.com/jobs/, বিডি জবস, বিক্রয় ডট কম, কর্ম বাংলাদেশসহ বিভিন্ন জব ওয়েবসাইট ও চাকরি নিয়োগ বিষয়ক ফেসবুক গ্রুপ ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট বিডিতেও পাওয়া যাবে যাবতীয় সকল তথ্য।দারাজ বাংলাদশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক এ ব্যাপারে বলেন, বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন, ইলেভেন ইলেভেন-এর অভিজ্ঞতাটি যেন ক্রেতাদের জন্য আরামদায়ক হয় সেই কথা চিন্তা করেই আমরা বিপুল পরিমাণ জনশক্তি নিয়োগ করছি। আমরা আশা করছি, এ বছরের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনটি আমাদের কাস্টমারদের কাছে স্মরণীয় হয়ে থাকবে”।

বিডি প্রেসরিলিস / ২২ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫