Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: চিকিৎসাকর্মীদের জন্য আলিবাবা ফাউন্ডেশনের মেডিক্যাল সাপ্লাই ঢাকায় করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশের জন্য চীনের আলীবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশন কর্তৃক প্রেরিত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অনুদান আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এই অনুদান হস্তান্তর করা হয় যা তারা পরবর্তীতে সারা দেশে বিতরণ করবে।

এই নিয়ে ফাউন্ডেশনটি ২৩টি এশীয় দেশে সর্বমোট ৭০ লক্ষ ৪০ হাজার মাস্ক, ৪,৮৫,০০০ পিস কোভিড-১৯ টেস্ট কিট, ১,০০,০০০ সেট প্রতিরক্ষামূলক পোশাকসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে।দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক দু’টি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে অনুদানটি গ্রহণ করেন।

এছাড়াও এই জনহিতকর উদ্যোগের সমর্থন স্বরূপ উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড.মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী- এশিয়া উইং চিফ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স; হেলথ সার্ভিস ডিভিশনের অ্যাডিশনাল সেক্রেটারি, মোহাম্মাদ সিরাজুল ইসলাম।

“আমরা আশা করি এই অনুদানটি কোভিড -১৯ এর বিরুদ্ধে বাংলাদেশকে তাদের লড়াইয়ে সহায়তা করবে। আমরা সার্বক্ষণিক ভাবে বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। যেখানে চিকিৎসা সরবরাহের সর্বাধিক প্রয়োজন সেখানে তা সবসময় পৌঁছানো সহজ কাজ নয়, তবে এটি সম্পন্ন করার জন্য আমরা কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি” – জ্যাক মা ফাউন্ডেশন।

এই অনুদান কোভিড -১৯ সংকটে ক্ষতিগ্রস্থ এশিয়া, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা সহ অনান্য দেশগুলিতে বিভিন্ন ধরণের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার লক্ষ্যে আলিবাবা ফাউন্ডেশন এবং জ্যাক মা ফাউন্ডেশনের একাধিক উদ্যোগ গুলোর মধ্যে একটি।আগামী দিনগুলিতে আরও নানান উদ্যোগ এবং অনুদানের ঘোষণা দিতে পারে ফাউন্ডেশটি।

উল্লেখ্য, জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন চীনে কোভিড-১৯ চিকিৎসায় সরাসরিভাবে প্রথম সারিতে থাকা জেজিং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের (ফাহজু) প্রথম অ্যাফিলিয়েটেড হাসপাতালের চিকিৎসক, অন্যান্য চিকিৎসক প্রশাসক এবং কর্মীদের কাছ থেকে কিছু প্রধান উপদেশ এবং অভিজ্ঞতা বিষয়ক একটি হ্যান্ডবুক প্রকাশনায়ও সহায়তা করেছে যা করোনাভাইরাসের বিস্তার কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

বিডি প্রেসরিলিস /২৯ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫