Follow us

চট্টগ্রাম সিটির সব বিল দেওয়া যাবে ব্র্যাক ব্যাংকে

 

নিজস্ব প্রতিবেদক :: এখন থেকে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে অনলাইনে সিটি করপোরেশনের সব ধরনের ফি জমা দিতে পারবেন বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা।রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি নগর কর্তৃপক্ষের সঙ্গে তাদের এই সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির অনুযায়ী ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, এজেন্ট ব্যাংকিং চ্যানেল এবং সব শাখার মাধ্যমে মহানগরীর বাসিন্দারা হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, এস্টেট রেন্ট, বাণিজ্যিক স্থানের বা বাড়িভাড়া, উন্নয়ন ফি, লিজ রেন্ট প্রভৃতির ফি অনলাইনে সহজে ও স্বাচ্ছন্দ্যে পরিশোধ করতে পারবেন।

১৮ সেপ্টেম্বর নগর ভবনে মেয়র আ জ ম নাসির উদ্দিনের উপস্থিতিতে ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহা চৌধুরী নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন, ঢাকা সেন্ট্রাল ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের রিজিয়নাল হেড শেখ মোহাম্মদ আশফাক, চট্টগ্রাম অঞ্চলের রিজিয়নাল হেড সালাউদ্দিন হাজারী, হেড অব লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন রশীদ আহমেদ, আগ্রাবাদ এরিয়া হেড মুহম্মদ শাহ্ ও কদমতলী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার আলতাফ হোসেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সেক্রেটারি আবু শাহেদ চৌধুরী, চিফ রেভিনিউ অফিসার মফিদুল ইসলাম ও চিফ অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ২৩ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫