নিজস্ব প্রতিবেদক :: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বেভারেজ ব্র্যান্ড ‘ক্লেমন’ পরিবেশ দূষণ রোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে করণীয় বিষয়ে ফ্রেশ আইডিয়া সংগ্রহ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ক্লেমন ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস আইডিয়া কন্টেস্ট’ শুরু করেছে।
গত মঙ্গলবার রাজধানীর আকিজ হাউজে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ প্রতিযোগিতায় বিজয়ী টিম পাবে নগদ ১ লাখ টাকা পুরস্কার এবং রানার্স আপ টিম পাবে ৫০ হাজার টাকা। পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি তরুণদের আরও সচেতন করে তুলতেই ক্লেমনের এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জনাব কমডোর এম.মঞ্জুর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডকম লিমিটেড-এর চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ক্লেমন স্পোর্টস এর সিইও খালেদ মাসুদ পাইলট।
আরও উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব আব্দুল আলিম মুন্সী, হেড অব অপারেশন আজম বিন তারেক, এজিএম মাইদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আব্দুল আজিজ-সহ আরও অনেকে। উপস্থিত অতিথিরা সবাই এই উদ্যোগের প্রশংসা করেছে এবং সবাই ইতিবাচক পরিবর্তন আশা করছেন।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রতিবছরই ভিন্নধর্মী সিএসআর (করর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) ক্যাম্পেইন আয়োজন করে থাকে। বরাবরের মতো এই ক্যাম্পেইনটিতেও থাকবে নতুনত্ব, যেখানে অংশগ্রহণ করতে পারবে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস কিভাবে পরিস্কার রাখতে পারে সেই ব্যাপারে তাদের ভিন্নধর্মী প্ল্যান শেয়ার করবে এই প্রতিযোগিতায়। সবচেয়ে কার্যকরী ও ভিন্নধর্মী আইডিয়াদাতা টিম হবে বিজয়ী এবং পাবে নগদ ১ লাখ টাকা পুরস্কার, রানার্স আপ টিম পাবে ৫০ হাজার টাকা।
পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি তরুণদের আরও সচেতন করতে এবং আগ্রহী করে তুলতেই ক্লেমনের এই আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ৮ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন করার জন্য তিন সদস্যের একটি টিম গঠন করতে হবে। ক্যাম্পেইনের যাবতীয় নিয়মাবলি ও তথ্যসহ সকল কার্যক্রম রয়েছে ক্লেমনের ফেসবুক পেজে। এছাড়াও ক্যাম্পেইনের যাবতীয় নিয়মাবলি ও তথ্যসহ সকল কার্যক্রমের প্রচার-প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
বিডি প্রেসরিলিস / ১২ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫