নিজস্ব প্রতিবেদক :: আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স নিজেদের কাজকে স্বয়ংক্রিয় করার অংশ হিসাবে কর ব্যাংকিং সফটওয়্যার বা সিবিএস চালু করেছে।ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তারাই প্রথমবারের মতো এধরনের সফটওয়্যার চালু করেছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি।
২০১৬ সালে বিজনেস অটোমেশনের উদ্যোগ নেওয়ার পর নানা ধাপ পেরিয়ে ২০১৮ সাল থেকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান টেমোনোস এর টি২৪ কোর ব্যাংকিং সফটওয়ারের সঙ্গে যুক্ত হয় আইপিডিসি। এই উদ্যোগ বাস্তবায়নে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার যৌথ উদ্যোগ ফরট্রেস ডাটা সার্ভিস।
মঙ্গলবার রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে নতুন এই সেবার আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম।তিনি বলেন, “বিশ্বের একশ’র বেশি দেশে টেমেনোস সফটওয়্যারের ব্যবসা করছে। বিশ্বের শীর্ষ ৫০টি ব্যাংকের মধ্যে ৪০টিই টেমেনোসের সেবা নিচ্ছে। বাংলাদেশে ৮টি ব্যাংক টেমেনোসের সফটওয়্যার ব্যবহার করছে
“ব্যাংকখাতের বাইরে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইপিডিসি প্রথম এই তালিকায় যুক্ত হলো। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের প্রস্তুতি হিসাবে এই প্রক্রিয়ায় যুক্ত হল আইপিডিসি।ফরট্রেস ডাটা সার্ভিস বা এফডিএস এর প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার বলেন, “দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে প্রথমবারের মতো টি২৪ সিবিএস বাস্তবায়নের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। কঠোর প্রচেষ্টা, পেশাদারিত্ব এবং এফডিএস ও আইপিডিসির মধ্যে চমৎকার টিমওয়ার্কের ফলে মাত্র আট মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।”
বিডি প্রেসরিলিস / ৩০ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫