Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসাধারণ নৈপুণ্যের জন্য বাংলাদেশের ৮২ জন শিক্ষার্থীকে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড’ প্রদান করেছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (কেমব্রিজ ইন্টারন্যাশনাল)। এছাড়া একটি নির্দিষ্ট বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় বাংলাদেশের সর্বমোট ২১ জন শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার অর্জন করেন। বিশ্বজুড়ে ৪০ টিরও বেশি দেশের সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করা হয়।

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পুরস্কারের জন্য যোগ্য শিক্ষার্থীদের মনোনীত করে। প্রতিবছর বিশ্বব্যাপী দশ লাখ (১ মিলিয়ন) শিক্ষার্থী কেমব্রিজ ইন্টারন্যাশনাল আয়োজিত বিভিন্ন কোর্স সম্পন্ন করে। প্রতিষ্ঠানটি ১৬০ বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন আন্তর্জাতিক পরীক্ষা আয়োজন করে আসছে। চলতি বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি প্রদানের জন্য একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। এছাড়া অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক টম মিশশা, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অপারেশন্স এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ, কেমব্রিজ ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর (রিজিওনাল ডেভেলপমেন্ট) থমাস কেন্দন, কেমব্রিজ ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক সত্যজিৎ সরকার, কেমব্রিজ ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার শাহীন রেজা এবং ব্র্যাকের স্ট্র্যাটিজিক পার্টনারশিপ এবং চট্টগ্রাম গ্রামার স্কুলের অ্যালুমনি ফারিন ইসলাম উপস্থিত ছিলেন।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসাধারণ নৈপুণ্যের জন্য সর্বমোট ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী মর্যাদাপূর্ণ ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড’ পেয়েছেন। এই পুরস্কার চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে- ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’, ‘টপ ইন কান্ট্রি’, ‘হাই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং ‘বেস্ট অ্যাক্রোস’।

একটি নির্দিষ্ট বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় বাংলাদেশের সর্বমোট ২১ জন শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার অর্জন করেন। এই ২১ জন পুরস্কার বিজয়ীর মধ্যে ১৫ জন শিক্ষার্থী গণিতে সর্বোচ্চ নম্বর অর্জন করায় এই পুরস্কার অর্জন করেন। শিক্ষার্থীরা কেমব্রিজ আইজিসিএসই, কেমব্রিজ ও লেভেল এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস এবং এ লেভেল পরীক্ষায় আলাদা আলাদা বিষয়গুলোতে ভালো ফলাফলের জন্য এই পুরস্কার লাভ করে।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, “ব্রিটিশ কাউন্সিল মানসম্মত আন্তর্জাতিক পরীক্ষার আয়োজনে এক দৃষ্টান্তমূলক উদাহরন প্রদর্শন করে আসছে যা সত্যিকার অর্থে প্রশংসনীয়। বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে তাঁদের জীবনের মান উন্নয়ন এবং ইউকের সর্বোচ্চ শিক্ষা ও সংস্কৃতির সাথে তাঁদের মেলবন্ধন গড়ে তোলার জন্য আমি ব্রিটিশ কাউন্সিলের প্রতি কৃতজ্ঞ।”

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক সত্যজিৎ সরকার বলেন, “অসাধারণ নৈপুণ্যের জন্য পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের দুর্দান্ত সাফল্যে আমরা অভিভূত। স্টেমের বিষয়গুলোর পাশাপাশি হিসাব বিজ্ঞান (অ্যাকাউন্টিং), আইন (ল) ও আর্ট অ্যান্ড ডিজাইন বিষয়েও শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল অর্জন করেছে।”

বিডি প্রেসরিলিস / ১৫ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫