Follow us

নিজস্ব প্রতিবেদক ::  দেশের তরুণ-তরুণীদের আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আইসিটি বিভাগের আওতায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের (এলইডিপি প্রজেক্ট লট-১০) রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের প্রায় ৩ হাজার প্রশিক্ষাণার্থী বিনামূল্যে ২০০ ঘন্টার ট্রেনিং পাবে।

এই ৪ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফাউন্ডেশন ও স্পেশালাইজেশন প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের সময় হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি আউটসোর্সিং বিষয়ে প্রকল্পভিত্তিক কাজ করার সুযোগ থাকবে।

কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একযোগে দেশব্যাপী প্রশিক্ষণার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কোর্সটি সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে। এবারের এলইডিপিতে সারাদেশের সবকটি জেলা, উপজেলা ভিত্তিতে ৪০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক : http://ledp.ictd.gov.bd/

বিডি প্রেসরিলিস /০৮ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫