Follow us

কারখানায় পোশাকের বদলে তৈরি হচ্ছে পিপিই

 

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে নিজস্ব ফ্যাক্টরিতে পোশাকের বদলে স্বেচ্ছাসেবীদের জন্য মাস্ক এবং পিপিই এপ্রোন তৈরি করছে ফ্যাশন হাউজ ‘লা রিভ।’ পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের দুটি গুরুত্বপূর্ণ অংশ, এপ্রোন এবং মাস্ক তৈরিতে নিজস্ব ফ্যাক্টরির পূর্ণ ক্ষমতা প্রয়োগ করছে ব্র্যান্ডটি।

লা রিভ এর প্রধান নির্বাহী পরিচালক এবং ডিজাইন টিমের প্রধান মন্নুজান নার্গিস বলেন, ‘স্বাধীনতার ৪৯ বছরে এসে সারাবিশ্বের সাথে আরেকটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছি আমরা। করোনাভাইরাস প্রতিরোধে পিপিই এপ্রোন এবং মাস্কের যোগানে লা রিভ নিজের সামর্থ্যের একটি অংশ যোগ করার চেষ্টা করছে।’

জরুরি ভিত্তিতে তৈরি এই মাস্কগুলোতে ফিউজিংসহ ৩টি স্তর ব্যবহার করা হয়েছে যা মুখের এবং নাকের সুরক্ষা দেবে। পিপিই এপ্রোনগুলোর জন্য ৬০ জিএসএম এর বিশেষ ডিসপোজেবল কাপড় ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, সুঁইয়ের সূক্ষ ছিদ্রও অনেক সময় শরীরকে জীবাণু এবং ভাইরাসের কাছে অরক্ষিত করে ফেলতে পারে। তাই এই এপ্রোনটিতে সুঁইয়ের সর্বনিম্ন ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

লা রিভ ইতোমধ্যেই তার কর্পোরেট অফিসে মাস্ক সরবরাহ করেছে। জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং স্বেচ্ছাসেবীদের মাঝে এই পিপিই এপ্রোন ও বিশেষ মাস্কটি বিতরণ করা হবে বলে জানিয়েছে ব্র্যান্ডটি।
এই উদ্যোগটি লা রিভের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।

বিডি প্রেসরিলিস /২৬ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫