নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও গতিশীল করতে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর উদ্যোগে প্রাইম ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছে। বুধবার (১ এপ্রিল) ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ডাক্তার ও নার্সদের নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, টেস্টিং কিট, রেসপিরেটরি ইকুইপমেন্ট ক্রয়ের জন্য এই অর্থ ব্যয় করা হবে। এছাড়া দেশব্যাপী লকডাউনের ফলে দরিদ্র জনগোষ্ঠী যাদের জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে গেছে, তাদের সহায়তার জন্য এ অর্থ ব্যবহার করা হবে।
এই মানবিক উদ্যোগ সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, প্রাইম ব্যাংক গ্রাহক, ব্যাংকের কর্মী ও সমাজের মানুষের স্বাস্থ্য নিরাপত্তার নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে। ভাইরাস প্রতিরোধে এখন আমরা সরকারের সাথে একসাথে কাজ করবো। আমরা মনে করি, এই সহায়তার মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচবে, ডাক্তার ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং একই সাথে সমাজের দরিদ্র শ্রেণির মানুষদের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।”
বিডি প্রেসরিলিস /০১ এপ্রিল ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫