Follow us

করোনা যোদ্ধাদের পাশে ফুডপ্যান্ডা

 

নিজস্ব প্রতিবেদক :: গত মঙ্গলবার (১৪ এপ্রিল) নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা হল বাংলা ১৪২৭ সাল। বাঙালীর জীবনে নিয়ে এসেছে নতুন বার্তা। তবে এবারের বৈশাখ বাঙালির জীবনের যেকোনো বৈশাখের চেয়ে সম্পূর্ন আলাদা। করোনা মহামারীর কারণে বৈশ্বিক এই দুর্যোগের সময় বাঙালির জীবন আজ অবরুদ্ধ। ঘরে বসেই দেশের মানুষ মোকাবেলা করছে এই মহামারীর।

ঠিক সেই সময়ে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে অচেনা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন দেশের হাজারো আইনশৃঙ্খলা বাহিনী, ডাক্তার, নার্সসহ হাজারো খাবার ডেলিভারির রাইর্ডাসরা। মা-বাবা, ভাই-বোন কিংবা পরিবার ভুলে আজ তারাই লড়াকু সৈনিকের মতো অনবরতই মাঠে লড়ে যাচ্ছেন এই সকল সাহসী যোদ্ধারা। আর এসব লড়াকু সৈনিকদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।

দেশের এই কঠিন সময়ে জনসাধারণকে নিরাপদ রাখতে নির্দ্বিধায় নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এসব হিরোদেরকে সম্মান জানিয়ে গত পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের ৪৯ টি জোনে দশ (১০) হাজারের ও বেশী প্যাকেট খাবার উপহার দিয়েছে ফুডপ্যান্ডা। নতুন বছরের শুরুটা ভাগ করে নেওয়ার জন্যই ফুডপ্যান্ডা‘র এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ফুডপান্ডা বাংলাদেশ’র সিইও আম্বারিন রেজা বলেন, “এ বছরের নববর্ষ প্রত্যেকের জন্যই সম্পূর্ন আলাদা। আজ দেশের এই ক্রান্তিকালে জনসম্মুখে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্যই পহেলা বৈশাখ উপলক্ষ্যে ফুডপ্যান্ডার এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করছি, এই দিনগুলোতে এসব লড়াকু সৈনিকদের পাশে এই সেবা আরও বেশি করে পৌঁছে দিতে পারবো। এসব যোদ্ধাদের বীরত্ব প্রচেষ্টার মধ্যে আমরা সবসময় পাশে আছি।”

বিডি প্রেসরিলিস /১৬ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫