Follow us

করোনা যোদ্ধাদের পাশে আকিজ গ্রুপ

 

নিজস্ব প্রতিবেদক :: করোনার থাবায় অবরুদ্ধ হয়ে পড়েছে পুরো পৃথিবী, তা থেকে বাদ পড়েনি বাংলাদেশও। এমন সময়ে ঘরে বসেই এই মহামারীর মোকাবিলা করছে দেশের কোটি কোটি মানুষ। ঠিক সেই সময়ে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে অচেনা শত্রুর বিরুদ্ধে মাঠে যুদ্ধ করে যাচ্ছেন হাজারও পুলিশ, ডাক্তার, নার্সরা। এসব যোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছে আকিজ গ্রুপ।

সম্প্রতি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান করেছে আকিজ গ্রুপ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ ও সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ডা. আব্দুল ওহাবের কাছে এসব উপকরণ হস্তান্তর করেন আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস্ লিমিটেডের পরিচালক সেখ জামিল উদ্দিন।এদিকে, দেশের এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনী। তাদের এই কার্যক্রমে সহযোগী হিসাবে এবং এসব যোদ্ধাদেরকে সম্মান জানিয়ে ঢাকা রেঞ্জের পুলিশ বাহিনীদের মাঝে মাস্ক ও স্পা ড্রিংকিং ওয়াটার বিতরণ করেছে আকিজ গ্রুপের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড।

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম’র উপস্থিতিতে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম’র কাছে এসব উপকরণ হস্তান্তর করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। আকিজ গ্রুপের এসব অনুদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

বিডি প্রেসরিলিস / ২৭ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫