Follow us

করোনা মোকাবিলায় অনলাইনে বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম

 

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস, বাংলাদেশেও শুরু হয়েছে এর সংক্রামণ। ভাইরাসের এই বিস্তার রোধে সরকারের পাশাপাশি অনলাইনে সচেতনতা কাজসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ স্কাউটস। ‘শিশু ও যুব তথা সকলের জন্য’ বাংলাদেশ স্কাউটস এসব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে স্থাপন করা হয়েছে করোনাভাইরাস কো-অডিনেশন সেল (সিসিসি)। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান সম্প্রতি অনলাইন সভার মাধ্যমে বাংলাদেশ স্কাউটসের সকল জাতীয় কমিশনার ও জাতীয় উপ কমিশনারবৃন্দকে স্ব স্ব দায়িত্ব প্রাপ্ত জেলার কার্যক্রম মনিটরিং করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন। বাংলাদেশে কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে সর্বোচ্চ সচেতনতা ও গুরুত্ব দিয়ে প্রতিরোধের চেষ্ঠা করছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে দেশের মানুষকে। দেশের এই ক্রান্তিকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সরকারের নিদের্শনা অনুযায়ী বাসায় অবস্থান করে সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস ইতোমধ্যে করোনাভাইরাস প্রতিরোধে অনলাইন প্রশিক্ষণ, হ্যান্ড ওয়াশ চ্যালেঞ্জ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, বই পড়ার প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। এসব সচেতনতা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সহযোগী হিসেবে ছিল ইউএনডিপি, ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, দুরন্ত টেলিভিশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ স্কাউটস এর সভাপতি এবং প্রাক্তন মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও প্রাক্তন মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মোঃ আবুল কালাম আজাদ বলেন, “ইতিমধ্যে স্কাউট সদস্যরা করোনাভাইরাসের উপর অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে মোবাইলে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সচেতনতা কাজ করছে। ঘরে বসে অলস সময়? কী করণীয়? কী করলে নিজের সময় ভালো কাটবে, দেশের, সমাজের উপকারে লাগা যাবে? ছাত্র-ছাত্রীদের প্রথম কাজ যেহেতু পড়ালেখা করা, কাজেই সে বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে ইতোমধ্যে সংসদ টেলিভিশনে ক্লাস নেওয়া শুরু করা হয়েছে। বিনোদনের তো শেষ নেই, কিন্তু বিনোদন হতে হবে শিক্ষণীয় যার মাধ্যমে দক্ষতা অর্জন করবে। সেই লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় একত্রে নানা কার্যক্রম করছে। আমরা প্রত্যাশা করছি দেশের সকল জনগণ স্ব স্ব অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে আমরা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যাবো।”

বিডি প্রেসরিলিস /০৪ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫