নিজস্ব প্রতিবেদক :: করোনা মহামারির এই দুঃসময়ে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকতে চান দেশের অনেকেই। অসহায় মানুষদের জন্য কিছু একটা করতে চান তারা। সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান। আর তাই ‘স্বপ্ন’ এবার দেশের এমন হৃদয়বান সব মানুষদের জন্য চালু করেছে ‘সেবাপ্যাক’।এই প্যাকেজে স্বপ্নের সব আউটলেটে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় সব পণ্য এক করে বিশেষ ছাড়ে স্বপ্ন এনেছে ‘সেবাপ্যাক’।
প্রতিটি সেবা প্যাকে থাকছে -মিনিকেট স্ট্যান্ডার্ড চাল ৫ কেজি,আলু ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, দেশী পিয়াঁজ ১ কেজি, লাইফবয় সাবান ১ টা ও মসুর ডাল ১ কেজি।‘স্বপ্ন’ এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে বলেন, আমাদের স্বপ্নের স্টোরে এমন অনেকেই মানুষের জন্য কিছু করতে চাইছেন। মূলত সেজন্যই দেশের জন্য দেশের মানুষের জন্যই স্বপ্নের এই ‘সেবাপ্যাক’।উল্লেখ্য, এ প্যাকেজের দাম ছিল ৫৫৩ টাকা। তবে কাাঁচামালের দাম সব সময়ই বাজারে পরিবর্তনশীল। সেক্ষেত্রে প্রতিদিন দাম কম-বেশি হতে পারে। তবে ‘স্বপ্ন’ এই সেবাপ্যাকটি সাশ্রয়ী মূল্যে এবং বিশেষ ছাড়ে দিচ্ছে।
বিডি প্রেসরিলিস / ২৬ এপ্রিল ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫