নিজস্ব প্রতিবেদক :: মহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলা করতে বাংলাদেশকে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান দেবে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে।উন্নত এসব প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি দূরবর্তী যোগাযোগ এবং করোনাভাইরাস শনাক্তে কার্যকর শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালনা করতে পারবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হুয়াওয়ে।
বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন।এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব আলী নূর, হুয়াওয়ে টেকনোলজিসের এন্টারপ্রাইজ ভিপি পিটার উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিও কনফারেন্স সিস্টেমটি ফোর-কে ভিডিও প্রযুক্তির উপর ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্র ও প্রেক্ষাপটে বুদ্ধিবৃত্তিক সমাধান দিতে সক্ষম। এর সাহায্যে করোনা ভাইরাসের মতো মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
“দূর থেকে পর্যবেক্ষণ এবং কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে দূরবর্তী স্থান থেকে স্বাস্থ্য পরামর্শ দেয়া যাবে।”এছাড়া এআই-ভিত্তিক স্ক্রিনিং সমাধান এবং পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতি ও সেবা হাসপাতালগুলোর রোগ নির্ণয় দক্ষতাকে আরো উন্নত করতে সহায়তা করবে।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার জন্য আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানান।তিনি বলেন, “হুয়াওয়ের অত্যাধুনিক প্রযুক্তি ও বুদ্ধিবৃত্তিক সমাধানগুলো কঠিন এই সময়ে দক্ষভাবে সবকিছু সামাল দিতে চীনকে যথেষ্ঠ সহায়তা করেছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণে আমরাও এগুলো কাজে লাগাতে পারি।”
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের সাথে চীনের দীর্ঘদিনের এই সম্পর্ক বন্ধুত্বের অনন্য এক উদাহরণ।“বন্ধুত্বের এই ধারাবাহিকতা বজায় রেখে করোনাভাইরাস মোকাবেলায় হুয়াওয়ের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, সেটা সত্যিই অসাধারণ।“
ঝাং ঝেংজুন বলেন, হুয়াওয়ে কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের সাথে আছে। ভাইরাসটির আক্রমণ থেকে আমাদের কর্মীদেরকে রক্ষা করতে ইতোমধ্যেই কঠিন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।“করোনাভাইরাস মোকাবিলায় হুয়াওয়ে সব সময়ই বাংলাদেশের পাশে থাকবে এবং ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে।”
বিডি প্রেসরিলিস /২৬ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫