নিজস্ব প্রতিবেদক :: এসিআই মোটরস্ বর্তমানে বাংলাদেশে সম্পূর্ণ পরিসরে অবকাঠামো ও নির্মাণ সরঞ্জামাদি পরিবেশন করে থাকে যার মধ্যে রয়েছে এক্সকেভেটর, ব্যাকহো লোডার, হুইল লোডার, সয়েল কম্পেক্টর, ক্রেন ইত্যাদি। ব্যবসায়িক পরিসর বৃদ্ধির লক্ষ্যে এসিআই মোটরস্ দক্ষিণ কোরিয়ার হাইড্রোলিক ও নন-হাইড্রোলিক নির্মাণশিল্পের এটাচমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোকুটেকের সাথে একটি ডিলারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।
পোকুটেকের প্রস্তুতকৃত এটাচমেন্টগুলো এক্সকেভেটর, ব্যাকহো লোডার, হুইল লোডার, ফর্কলিফট ইত্যাদি মেশিনে ব্যবহার করা যাবে।১৭ অক্টোবর রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত এসিআই সেন্টারে, এসিআই মটরস্-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এফএইচ আনসারী এবং পোকুটেকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী এমএস সং তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ান দূতাবাসের বাণিজ্যিক শাখার উপ-পরিচালক জ্যাহো জ্যাং এবং এসিআই মোটরস্-এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআই মোটরস্-এর অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এসিআই মোটরস্-এর জেনারেল ম্যানেজার শামসুজ্জামান এ অনুষ্ঠানে এসিআই মোটরস্ এবং পোকুটেকের বিভিন্ন পণ্যের কারিগরি দিক উপস্থাপন করেন।
বিডি প্রেসরিলিস / ১৯ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫