Follow us

এসআইবিএল’র নতুন ৩ শাখার উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক ::  সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) নতুন তিনটি শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাগুলো হলো-ফরিদপুরের ভাংগায়, কুমিল্লার মুরাদনগরে এবং নোয়াখালীর ছয়ানী বাজারে।এসআইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ১৬২, ১৬৩ ও ১৬৪তম এসব শাখার উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, বিসি অ্যান্ড জিবিডি- এর প্রধান আব্দুল মোতালেব এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান।ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সময় ব্যাংকের ভাংগা, মুরাদনগর ও ছয়ানী বাজার শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী বলেন, এসআইবিএল নতুন নতুন শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট- এর মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এবং মানুষের জীবন মান উন্নয়নে ক্রমাগত কাজ করে চলেছে।

দীর্ঘ ২৫ বছরের পথচলায় সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময়ই প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

বিডি প্রেসরিলিস /২৫ নভেম্বর ২০২০ /এমএম     


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫