Follow us

এবার ‘কুরিয়ার সেবা’ নিয়ে আসছে উবার

 

নিজস্ব প্রতিবেদক :: খাবার সরবরাহ সেবার পরিধি বাড়িয়ে অন্যান্য খুচরা ব্যবসার জন্য কুরিয়ার সেবা আনতে পারে উবার, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান দারা খোসরোশাহি।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইকোনোমিক ক্লাব অফ নিউ ইয়র্কের এক সভায় তার নেতৃত্বে রাইড-শেয়ারিং এবং খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটির অবস্থা নিয়ে কথা বলেন খোসরোশাহি। ২০১৭ সালে সহ-প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিকের বদলে প্রধান নির্বাহীর দায়িত্ব নেন খোসরোশাহি।

খাবার সরবরাহের এই মডেল আমরা সব স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে পারি। এর মাধ্যমে নিউ ইয়র্ক সিটিতে ক্রেতারা যা চাইবে ত মাত্র ৩০ মিনিটের মধ্যে সরবরাহ করতে পারি আমরা, বলেন খসরুশাহী।নিউ ইয়র্ক ছাড়া অন্যান্য শহরে কুরিয়ার সেবা চালু করার ব্যাপারে কোনো কথা বলেননি বা স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি তিনি।

ভবিষ্যতে যে উবার মুদি পণ্য পৌঁছে দিতে পারে এর গ্রাহকদের কাছে তার একটি আঁচ পাওয়া গেছে গত অক্টোবরে। চিলির একটি মুদি পণ্য বিক্রেতা দোকানের অধিকাংশ শেয়ার কিনেছে প্রতিষ্ঠানটি। এ থেকে ধারণা করা হচ্ছে অচিরেই গ্রোসারি পণ্য পৌঁছে দেবার সেবা শুরু করতে পারে উবার।

বিডি প্রেসরিলিস / ০৭ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫