নিজস্ব প্রতিবেদক :: বৈশাখ উপলক্ষ্যে এপ্রিল মাসজুড়ে নতুন অফার দিয়েছে মটোরোলা।নতুন কনজ্যুমার ক্যাম্পেইন ‘হ্যালো বৈশাখ’ এ অফারের নাম ‘মটো পকেট গরম’। এতে মটোরোলার স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন ৭০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক অথবা একটা কিনলে একটা মটোরোলা স্মার্টফোন।
ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মটোরোলা স্মার্টফোন কেনার পর মেসেজ অপশনে গিয়ে মোটো (moto) লিখে স্পেস দিয়ে আইএমইআই (IMEI) নম্বর লিখে স্পেস দিয়ে আরটি কোড (RT Code) দিয়ে পাঠাতে হবে ১৬২৪২ নম্বরে।ফিরতি মেসেজে ক্রেতা পাবেন ১২ মাসের ই-ওয়ারেন্টি কনফার্মেশনসহ নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার।বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা’র ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ক্রেতারা প্রতিটি কেনাকাটার বিপরীতে যে উপহার পাবেন তা সত্যিই আকর্ষণীয়।
অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারিতেও থাকছে চমক।এছাড়া লকডাউনে ক্রেতারা এখন ঘরে বসেই এখন অরিজিনাল মটোরোলা ডিভাইস কিনতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম সেলেক্সট্রা ডটকম ডটবিডি থেকে। সারাদেশে ৪৮ ঘণ্টায় ফ্রি হোম ডেলিভারি সার্ভিসের জন্য যোগাযোগ করা যাবে হটলাইন ০১৮১০০৩৪০০০ নাম্বারে।
বিডি প্রেসরিলিস / ১৮ এপ্রিল ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫