Follow us

একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়নসহ ৬টি পুরস্কার জিতেছে বাংলাদেশ

একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়নসহ ৬টি পুরস্কার জিতেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক :: তথ্যপ্রযুক্তির অন্যতম বড় আসর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮তে একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়নসহ ছয়টি পুরস্কার জিতেছে বাংলাদেশ।

এছাড়াও অন্য ক্যাটাগরির পাঁচটি পুরস্কার এসেছে মেরিট থেকে। বাংলাদেশ থেকে সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে একমাত্র চ্যাম্পিয়ন হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের ফিড এম প্রকল্প।

এছাড়াও মেরিট পুরস্কার জিতেছে ক্রস ক্যাটাগরি (স্টার্টআপ) এ সিন্দাবাদ ডটকম লিমিটেডের প্রকল্প সিন্দাবাদ ডটকম, সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রকল্প সবজান্তা, ইন্ডাষ্ট্রিয়াল (অ্যাগ্রিকালচার) ক্যাটাগরিতে এসিআই অ্যাগ্রিবিজনেসের প্রকল্প ফসলি, ইন্ডাষ্ট্রিয়াল (ট্রান্সপোর্ট) ক্যাটাগরিতে যান্ত্রিক লিমিটেডের যান্ত্রিক নাইন ওয়ান ওয়ান, ইনক্লুশন ও কমিউনিটি সার্ভিস ক্যাটাগরিতে এটুআই-সফটবিডি লিমিটেডের যৌথ প্রকল্প একসেবা।

এবার ১৫টি ইকোনমি থেকে ২৬৬টি প্রকল্প অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮তে অংশ নিয়েছে।

সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, চলতি বছরের এপ্রিল থেকে আমরা বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের প্রক্রিয়া শুরু করি। সারাদেশ থেকে বাছাই করে ২৮টি প্রতিষ্ঠানের ২৯টি প্রকল্পকে আমরা অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮ এর জন্যে মনোনি ত করেছি। পাশাপাশি গত আগস্ট মাসে আইসিটি অ্যাওয়ার্ডস শেষ হওয়ার পর ১ মাসব্যাপী মনোনীত প্রকল্পগুলোর উন্নয়নে প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। বাংলাদেশের এ অর্জন বিশ্ব পরিমন্ডলে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার দৃষ্টান্ত স্থাপন করলো।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের আহ্বায়ক ও অ্যাপিকটার সম্মানিত বিচারক মন্ডলীর সদস্য দিদারুল আলম বলেন, আমরা বেসিস থেকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের বিস্তৃতি শুধুমাত্র বেসিস সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সদস্যদের পাশাপাশি আগামী দিনের তরুণ প্রজন্মদের নিয়ে কাজ করছি আমরা। সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপসহ মোট ৬টি পুরস্কার প্রাপ্তি বেসিসসহ গোটা বাংলাদেশের জন্যে সম্মান বয়ে নিয়ে এসেছে।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮ শুরু হয় গত ৯ অক্টোবর । উদ্বোধনী অনুষ্ঠানের পর অ্যাপিকটার এক্সকো মিটিং ও বিচারকদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রকল্প বিচারপর্ব। ১১ অক্টোবর চীনের ঐতিহ্যবাহী পোশাকে দেশটির সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তুলে আয়োজন করা হয় গুয়াংঝু নাইট। অনুষ্ঠানটিতে বাংলাদেশ প্রতিনিধিদল নিজেদের সংস্কৃতির বিভিন্ন দিক বিশ্ব পরিমন্ডলে তুলে ধরেছে।

অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে চীনের পিডব্লিউটিসি এক্সপোতেও অংশ নেয় বাংলাদেশ প্রতিনিধিদল। ১৩ অক্টোবর পুরস্কার বিতরণির মধ্য দিয়ে শেষ হয় অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৮।

উল্লেখ্য, এবার ৮১ সদস্যদের প্রতিনিধিদল নিয়ে চীনের গুয়াংঝুতে ৯-১৩ অক্টোবর অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছে বাংলাদেশ। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বে অ্যাপিকটায় অংশ নিয়েছেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) ও অ্যাপিকটার সম্মানিত বিচারকমন্ডলীর সদস্য শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক ও অ্যাপিকটার সম্মানিত বিচারকমন্ডলীর সদস্য দিদারুল আলম, অ্যাপিকটায় বাংলাদেশের ইকোনমিক কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান সোহেল এবং অ্যাপিকটার সম্মানিত বিচারমন্ডলীর সদস্য আবদুল্লাহ এইচ কাফি। অ্যাপিকটার বাংলাদেশ প্রতিনিধিদলের সাথে সরকারের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে ছিলেন যুগ্ম সচিব এহসানুল পারভেজ এবং উপসচিব ড. মো: মেহেদী হাসান।

বিডি প্রেস রিলিস/১৪ অক্টোবর ২০১৮/এসএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫