Follow us

এইচপি ব্রান্ডের নতুন ল্যাপটপ বাজারে

 

নিজস্ব প্রতিবেদক ::  এইচপি ব্রান্ডের ১৫এস-ডিইউ১০৯০ টিইউ মডেলের ল্যাপটপ বাজারে নিয়ে এল স্মার্ট টেকনোলোজিস (বিডি) লি:। এই ল্যাপটপটিতে প্রি- ইন্সটল হিসেবে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ হোম এবং মাইক্রোসফট অফিস এন্ড হোম স্টুডেন্ট ভার্সন।অ্যালুমিনিয়াম ফিনিশে তৈরি এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেলের ১০ম প্রজন্মের কোর আই থ্রি ১০১১০ইউ মডেলের প্রসেসর, ক্যাশ মেমোরি সাইজ ৪ এমবি এল ৩।

২.১-৪.১ গিগাহার্জ ক্লক স্পিড সম্পন্ন এই প্রসেসরটি ইন্টেলের টার্বো বুষ্ট টেকনোলোজি সমর্থন করে।প্রসেসরটি ইউ সিরিজ হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ পাবেন দীর্ঘক্ষণ। ফলে, দৌড়ঝাপের মধ্যেও দৈনন্দিন কাজ গুলো করতে পারবেন বেশ অনায়াসে।

এতে ২৬৬৬ মেগাহার্জের ৪ জিবি ডিডিআর ৪ র‌্যাম দেয়া আছে, সাথে স্টোরেজ হিসেবে রয়েছে ১ টেরাবাইট হার্ড ডিস্ক ড্রাইভ।ল্যাপটপটিতে রয়েছে এম.২ এসএসডি স্লট এবং একটি এক্সট্রা র‌্যাম স্লট। ল্যাপটপটির ডিসপ্লে সাইজ ১৫.৬ ইঞ্চি যা মাইক্রো এজ ডায়াগোনাল ভিউ সম্পন্ন এবং ফুলএইচডি অর্থাৎ ১৯২০*১০৮০ পিক্সেল রেজুল্যুশন সমর্থিত।

এতে ইন্টেলের বিল্ট ইন ইউএইচডি গ্রাফিক্স কার্ড রয়েছে। বেসিক গ্রাফিক্স এর কাজ করতে পারবেন অনায়াসে। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ওয়াইফাই ৫, ৪.২ ব্লুটুথ, এইচপি ট্রু ভিশন ৭২০ পিক্সেল এইচডি ওয়েব ক্যাম, মনো সিরিজ ডুয়াল স্পিকার, গিগাবিট ল্যান পোর্ট সহ নানাবিধ সুবিধা।

ল্যাপটপটির ডান দিকে রয়েছে ১টি আর-জে ৪৫, ফুল সাইজ এইচডিএমআই, টাইপ সি , হেডফোন মাইক্রোফোন অডিও কম্বো পোর্ট। াম দিকে রয়েছে এসি স্মার্ট পাওয়ার পিন, ২টি সুপার স্পিড ইউএসবি ৩.০ এবং ফুল সাইজ এসডি কার্ড রিডার। প্রোডাক্টটির বিক্রয় পরবর্তি সেবা ২ বছর। বর্তমানে ল্যাপটপটির খুচরা বাজার মূল্য ৪৭,০০০ টাকা। তাছাড়াও ল্যাপটপটির সাথে পাচ্ছেন একটি আকর্ষণীয় এইচপি ব্যাকপ্যাক।

বিডি প্রেসরিলিস / ০৩ জুন ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫