নিজস্ব প্রতিবেদক :: সম্পূর্ণ গ্লাস ডিজাইনের এআই সমৃদ্ধ ডুয়াল ব্যাক ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন।‘প্রিমো আরএক্স৭’ নামের ওই মডেলের স্মার্টফোনটিতে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে বলে জানায় ওয়ালটন।
ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, প্রিমো আরএক্স৭ ফোনটিতে রয়েছে অক্টাকোর প্রসেসর।মিডনাইট পার্পল এবং অরোরা গ্রিন এই দুটি আকর্ষণীয় রঙের ‘প্রিমো আরএক্স৭’ স্মার্টফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির ১৯:৯ রেশিওর ওয়াটারড্রপ ডিসপ্লে।
ফুল এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচড়রোধী ২.৫ডি কার্ভড গ্লাস। এর উভয় পাশে ব্যবহৃত হয়েছে গ্লাস প্যানেল।ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৪ জিবি র্যাম এবং মালি-জি৭১ এমপি২ গ্রাফিক্স।ফোনটিতে ৩২ গিগাবাইটের অভ্যন্তরীণ মেমোরি থাকছে, যা মাইক্রো বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এআই প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচারের ডুয়াল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ ১৬ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল ছবি। আর ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিশ্চিত করবে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট। ফলে ছবিতে প্রোফেশনাল বোকেহ ইফেক্ট পাওয়া যাবে।সেলফি তোলার জন্য সামনে থাকছে পিডিএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি।এছাড়াও ডুয়াল ফোরজি সিম, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফেইস আনলক, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি থাকছে।ফোনটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।
বিডি প্রেসরিলিস / ৩০ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫