Follow us

ঈদে ই-প্লাজায় ওয়ালটন এসিতে ১০ শতাংশ ছাড়

 

নিজস্ব প্রতিবেদক :: দুয়ারে কড়া নাড়ছে ঈদুল ফিতর। ক্রেতাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে এয়ার কন্ডিশনারে (এসি) ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটনের অনলাইন শপ ই-প্লাজা থেকে যেকোনো মডেলের স্প্লিট এসি কিনলে এ সুবিধা পাবেন গ্রাহক। রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। এছাড়াও ওয়ালটন এসিতে রয়েছে ফ্রি ইনস্টলেশনসহ অসংখ্য সুবিধা।

এদিকে এসিতে এক্সচেঞ্জ সুযোগ দিচ্ছে ওয়ালটন। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ২৫ শতাংশ ডিসকাউন্টে নেওয়া যাবে ওয়ালটনের নতুন এসি। এছাড়াও মাত্র ৪ হাজার ৯০০ টাকা ডাউন পেমেন্টে নতুন এসি, ৩৬ মাসের সহজ কিস্তিসহ জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধাতো রয়েছেই।

জানা গেছে, দেশেই নিজস্ব কারখানায় নিবিড় তত্ত্বাবধানে এসি তৈরি করছে ওয়ালটন। এসির মান উন্নয়নে ওয়ালটনের রয়েছে শক্তিশালী আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) টিম। যারা প্রতিনিয়ত এসির ডিজাইন এবং মান নিয়ে গবেষণা করছেন। ফলে ওয়ালটন এসিতে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার। বেড়েছে মান। বাংলাদেশে একমাত্র ওয়ালটন এসিতেই এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। পাশাপাশি ওয়ালটনের ইনভার্টার এসির কম্প্রেসারে রয়েছে ১০ বছরের গ্যারান্টি। আর নন-ইনভার্টার কম্প্রেসারের গ্যারান্টি ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করেছে ওয়ালটন।

ওয়ালটন এসির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) তানভীর রহমান বলেন, দেশভেদে ক্রেতাচাহিদা, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া উপযোগী এসি তৈরিতে ওয়ালটনের রয়েছে নিজস্ব সর্বাধুনিক কারখানা। যেখানে কাঁচামাল থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে ওয়ালটন এসিতে সমন্বয় ঘটেছে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের। বাংলাদেশে তৈরি আন্তর্জাতিকমানের এসব এসি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহফুজুর রহমান জানান, বিশ্বের যে কোনো স্থান থেকে ঘরে বসেই এসিসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। গ্রাহকরা ‘ইপ্লাজা ডট ওয়ালটনবিডি ডটকম’ ((https://eplaza.waltonbd.com) থেকে তাদের পছন্দের এসি কিনতে পারছেন। যথাযথ সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে দেওয়া হচ্ছে হোম ডেলিভারি। ওয়ালটনের দক্ষ টেকনিশিয়ানরা বিনামূল্যে গ্রাহকদের এসি ইনস্টলেশন করে দিচ্ছেন। ই-প্লাজা থেকে নগদ মূল্যে ক্রয়ের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় মিলছে। আর ৬ মাসের ইএমআই সুবিধায় ৫ শতাংশ ছাড় রয়েছে।

ই-প্লাজা থেকে কেনা পণ্যের মূল্য ডেবিট ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। আছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

ওয়ালটন এসির আরঅ্যান্ডডি বিভাগের প্রধান সন্দীপ বিশ্বাস বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য ওয়ালটনের রয়েছে আইওটি বেইজড ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী স্মার্ট ও ইনভার্টার এসি। এসব এসিতে ব্যবহৃত ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার বিদ্যুৎ সাশ্রয় করে ৬০ শতাংশ পর্যন্ত। কম্প্রেসারে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ এবং আর৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।

১, ১.৫ এবং ২ টনের স্প্লিট এসির পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, হোটেলের মতো মাঝারি স্থাপনার জন্য ৪ ও ৫ টনের ক্যাসেট ও সিলিং টাইপ এসি ব্যাপকভাবে বাজারজাত করছে ওয়ালটন। আর বড় স্থাপনার জন্য ওয়ালটনের রয়েছে ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ এবং চিলার এসি।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে রয়েছে ৭৪টি সার্ভিস সেন্টার। ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা প্রতি ১০০ দিন পর পর এসির ক্রেতাদের ফ্রি সার্ভিসিং দিচ্ছেন।

এদিকে, যেসব এসির ওয়ারেন্টি ২৫ মার্চ থেকে ৩১ মে’র মধ্যে শেষ হয়েছে বা হবে, করোনা দুর্যোগের কারণে সেগুলোর মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে ওয়ালটন। এ সময়ে অনলাইনে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। পণ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ওয়ালটনের হটলাইন ১৬২৬৭ ও ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে এবং অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/waltonairconditioner) সেবা পাওয়া যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ২৮ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫