নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত এক চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়।ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সেলস অ্যান্ড মার্কেটিং ডাইরেক্টর ও অপারেশন ইনচার্জ রিজওয়ান মারুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কার্ডগ্রাহকরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে রুম ও ভেন্যুতে বিশেষ ডিসকাউন্ট পাবেন।
বিডি প্রেসরিলিস / ২৮ আগস্ট ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫