Follow us

ইসলামিক ওয়ালেট চালু করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের প্রথম শরিয়াভিত্তিক ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘ইসলামিক ওয়ালেট’ চালু করল বেসরকারি আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

এ সেবার মাধ্যমে গ্রাহক মোবাইল ফোনে নগদ টাকা উত্তোলন, জমা, স্থানান্তরসহ সহজে লেনদেন করতে পারবেন। এ ছাড়া খুব সহজে ঘরে বসে বিদ্যুৎ-গ্যাস-পানিসহ গৃহস্থালির অন্যান্য বিল পরিশোধ করা যাবে। ইসলামী ওয়ালেটের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে ডি মানি বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘ইসলামিক ওয়ালেটের’ উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) কাউন্সিলর, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, উপদেষ্টা নির্বাহী এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিটিও সৈয়দ মাসুদুল বারী এবং ডি মানি বাংলাদেশের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর আরেফ আর বশির ইসলামী ওয়ালেটের পরিচিতি তুলে ধরেন।

তারা জানান, সম্পূর্ণভাবে ইসলামিক শরিয়াহ নীতি অবলম্বন করে নতুন এই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস’র মাধ্যমে গ্রাহক তার মোবাইল ফোন ব্যবহারে নগদ টাকা উত্তোলন-জমা-ট্রান্সফার ইত্যাদি লেনদেন করতে পারবেন। এ ছাড়া খুব সহজে মোবাইল ফোন দিয়ে বিদ্যুৎ-গ্যাস-পানিসহ গৃহস্থালির অন্যান্য বিল পরিশোধ করা যাবে। ইসলামিক সার্ভিসের মাধ্যমে এয়ার টিকিটসহ বিভিন্ন পরিবহনের টিকিট ক্রয়, কেনাকাটার বিল পরিশোধসহ কিইউআর স্ক্যান পেমেন্ট, মোবাইল অ্যাকাউন্টে রিচার্জ, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পেমেন্ট ইত্যাদি সেবা উপভোগ করতে পারবেন গ্রাহক।ইসলামিক ওয়ালেটে ব্যাংক হিসাবের ইন্টিগ্রেশন ফিচার যুক্ত থাকায় গ্রাহক নিজস্ব অ্যাকাউন্ট থেকে সরাসরি লেনদেন করতে পারবেন।

অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির বলেন, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে ট্রেডিশনাল ব্যাংকগুলোর চেয়ে ইসলামিক ব্যাংকগুলো অনেক পিছিয়ে। আল-আরাফাহ ব্যাংক ইসলামিক ওয়ালেট এনেছে, এটাকে আমরা স্বাগত জানাই। তবে ডিজিটাল ডিভাইসে অদৃশ্য কিছু ঝুঁকি রয়েছে। এটি মোকাবেলায় সবসময় সতর্ক থাকার আহ্বান জানান গভর্নর।

আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান বলেন, ইসলামিক ওয়ালেট; ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উন্নতিতে একটি মাইলফলক। নগদ অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাস করে ইসলামিক ওয়ালেট লেনদেনে নতুন দিগন্ত উন্মোচন করবে।ব্যাংকের এমডি ফরমান আর চৌধুরী বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ইতোমধ্যে একটি প্রয়োজনীয় সেবা হিসেবে প্রমাণিত হয়েছে। ইসলামী ওয়ালেট এ সেক্টরে একটি অনন্য সংযোজন। ফলে গ্রাহক সুদমুক্ত অর্থনীতিতে সংযুক্ত থেকে অত্যাধুনিক সেবা গ্রহণ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ১১ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫