Follow us

ইশো’র ফার্নিচার এবার সিলেটে

 

নিজস্ব প্রতিবেদক :: বছরের অত্যন্ত সফল একটি সময় পার করে এবং সম্প্রতি চট্টগ্রামে সেবা চালুর পর ইনোভেটিভ ও সাড়াজাগানো ফার্নিচার ব্র্যান্ড ইশো এবার সিলেটবাসীর দোরগোড়ায়। অফলাইন এবং অনলাইন এ দুটি মাধ্যমেই ইশো সিলেটবাসীদের পরিচয় করিয়ে দিতে চায় ফার্নিচার জগতের বেশকিছু নতুন ডিজাইনের সাথে; যা শুধু দৃষ্টিনন্দন ও মডার্নই নয়, সেই সাথে রুচিশীলও বটে!

ইতোমধ্যেই ইশো নিয়ে এসেছে ১৪টি ভিন্ন ক্যাটাগরিতে ৬০০টি ভিন্ন ডিজাইনের ফার্নিচার! বিশাল এ কালেকশন থেকে এবার সিলেটবাসী খুঁজে নিতে পারবেন রুচি ও পছন্দভেদে তাদের বাসা এবং অফিসের ইন্টেরিয়র সাজানোর মনমতো ফার্নিচার। মূলত মডার্ন লাইফের চাহিদা অনুযায়ী বাজারে যে ঘাটতি রয়েছে তা পূরণের উদ্দেশ্যেই ইশো তার প্রোডাক্ট ডিজাইন করে । ইশো’র অন্যতম সেলিং পয়েন্ট- এটি গ্লোবাল ট্রেন্ড ও ডিজাইন থেকে অনুপ্রাণিত; যা ইতিমধ্যেই জয় করেছে অগণিত গ্রাহকের মন।

লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম, স্টাডিরুম ও অফিস থেকে শুরু করে ভিন্ন রুচির প্রায় সবধরণের রুমের জন্য মানানসই ফার্নিচার সরবরাহ করে সিলেটের নতুন ও পুরানো ক্রেতাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে ইশো দৃঢ়ভাবে বিশ্বাস করে।

ঘর ও স্পেস নিয়ে মানুষের চাওয়া পাওয়া ও ভাবনা বুঝতে পারা এবং সে অনুযায়ী ডিজাইন ও কনসেপ্ট নিয়ে আসতে পারাটাই ইশো’র সফলতার বড় কারণ। স্মার্ট সিরিজ কালেকশন এবং ‘ব্লু-টুথ অটোম্যান’ থেকে শুরু করে, ‘ডর্মবক্স’ এর মতো কো-লিভিং সলিউশনস; এসব যুগান্তকারী কনসেপ্ট কেউ দেখেনি আগে। শুধু তাই নয়, ইশো’র আছে এর নিজস্ব ডিজাইন স্টুডিও, যেখান থেকে চাইলেই পাওয়া যায় সবধরণের ইন্টেরিয়র সমস্যার সমাধান । আর সিলেটবাসীর জন্য সুখবর হলো, ‘ডর্মবক্স’ এবং ‘ডিজাইন স্টুডিও’ এই দুটি সুবিধাই তারা পাবেন।

শুরু থেকেই ইশো নিশ্চিত করতে চায় সর্বোচ্চ গ্রাহকসন্তুষ্টি। এজন্য কাস্টমারদের প্রোডাক্ট প্রাপ্তি সহজ করতে সিলেট শহরের ভেতরেই থাকবে সিলেটবাসীদের জন্য ডেডিকেটেড ওয়্যারহাউজ। এছাড়াও কোভিড-১৯ এর এ সময়ে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত রাখতে ইশো’র প্রতিটি কর্মী মাস্ক, স্যানিটাইজার ও পিপিই’র যথাযথ ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব মেনেই সবরকম সেবা দিয়ে যাবে।

ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, রায়ানা হোসেইন বলেন, “আমি ভীষণ আনন্দিত যে, সিলেটে ইশো যাত্রা শুরু করছে। বিগত বছরগুলোতে সিলেটের অনেকেই আমাদের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। আর এজন্যই আমরা এখানে যাত্রা শুরু করেছি। সিলেটবাসী এখন তাদের নিজ শহরে বসেই ইশো’র ইনোভেটিভ ফার্নিচারগুলো দেখা ও কেনার সুযোগ পাবেন।

বিডি প্রেসরিলিস / ১৯ আগস্ট ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫