নিজস্ব প্রতিবেদক :: ই-কমার্স বাজার ইভ্যালি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নেতারা।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি বিটে গণমাধ্যমকর্মীদের সংগঠন বিআইজেএফের সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালি কার্যালয়ে এই সাক্ষাতে বিআইজেএফ সাধারণ সম্পাদক হাসান জাকির, কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান সোহেল ও রাহিতুল ইসলাম এবং সদস্য শাওন সোলায়মান উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে দেশীয় ই- কমার্স এবং আইসিটি খাতের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
বিডি প্রেসরিলিস / ০২ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫