Follow us

ইভ্যালিতে স্যামসাংয়ের টিভি

 

নিজস্ব প্রতিবেদক ::  ইভ্যালিতে এখন থেকে স্যামসাংয়ের টিভি অর্ডার করা যাবে। চাহিদা অনুযায়ী বেসিক কিংবা স্মার্ট সংস্করণের টিভি অর্ডার করতে পারবেন ইভ্যালির গ্রাহকরা।স্যামসাংয়ের স্থানীয় উৎপাদক ও অনুমোদিত পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্সের চুক্তি হওয়ায় এ সুবিধা পাওয়া যাবে।মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালি কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ফেয়ার ইলেকট্রনিক্সের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মেজবাহ উদ্দিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

দিনটি জেলহত্যা দিবস হওয়ায় চুক্তি স্বাক্ষর পর্বের আনুষ্ঠানিকতা শুরুর আগে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।ইভ্যালি প্রাথমিকভাবে স্যামসাংয়ের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি বিক্রি করবে। দ্রুতই ফোর-কে রেজুলেশনের ক্রিস্টাল আলট্রা এইচডি টিভি এবং কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভিও যুক্ত হবে মার্কেটপ্লেসটিতে।চুক্তির বিষয়ে ইভ্যালি জানায়, প্রতি মাসে দেশজুড়ে স্যামসাংয়ের প্রায় ২০ হাজারের বেশি স্মার্টটিভি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।

এভাবে দেশের এক লক্ষ পরিবারে ইভ্যালির মাধ্যমে স্যামসাং টিভি পৌঁছে দেওয়া হবে। বিশ্বসেরা ব্র্যান্ড স্যামসাংয়ের টিভি বিশেষ অফারে কেনার সুযোগ থাকছে।ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল বলেন, স্যামসাং ব্র্যান্ড এবং ফেয়ার ইলেকট্রনিক্সকে সাথে নিয়ে আমরা দেশের ডিজিটাইজেশনে আরও কাজ করতে চাই। আশা করছি, ইভ্যালির ৪০ লাখেরও বেশি গ্রাহকের এই বৃহৎ প্ল্যাটফর্ম থেকে সহজে এবং আকর্ষনীয় মূল্যে সবাই স্যামসাংয়ের স্মার্ট টিভি কিনতে পারবে।

ফেয়ার ইলেকট্রনিক্সেরর প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, দাপ্তরিক কাজ, অনলাইন ক্লাস সবকিছুই এখন টিভিতে করা সম্ভব। এর জন্য দরকার একটি আধুনিক প্রযুক্তির স্মার্টটিভি। ইভ্যালির মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে সহজে টিভি পৌঁছে দিতে চাই।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন ফেয়ার ইলেকট্রনিক্সের হেড অব মাকের্টিং জে. এম. তসলিম কবীর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আতাউল হক ও প্রোডাক্ট ম্যানেজার মো. মুশফিকুর রহমান ও ফাহিন নাসির।

বিডি প্রেসরিলিস /০৩ নভেম্বর ২০২০ /এমএম    


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫