নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস পরিস্থিতিতে গ্রাহকরা অনেক বেশি ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছেন। তাই গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা আরও আনন্দময় করতে প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন পদ্ধতি আরও সহজ করেছে।ব্যাংকের ওয়েবসাইট – https://www.primebank.com.bd/altitude_self_register/ এ গিয়ে কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করে ১০ মিনিটের কম সময়ে ইন্টারনেট ব্যাংকিং – অলটিচিউট – সার্ভিস নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা যাবে।
টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ও এসএমএস ভেরিফিকেশনের মতো আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সাহায্যে প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং-অলটিচিউট-গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিক প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট ও অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, প্রাইম ব্যাংক ও অন্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল দেওয়া, ডিপিডিসি, ডেসকো, মেটলাইফ পেমেন্টট ও মোবাইল রিচার্জ করা যায়।
ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এফডিআর, ডিপোজিট স্কিম ও লোনের তথ্যসহ আরও অনেক সেবা নেওয়া যায়।ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে প্রাইম ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ‘ডিজিটাল ব্যাংকিং সল্যুশনে প্রাইম ব্যাংক সবসময়ই অগ্রগামী ছিল। আমরা মনে করি, ডিজিটাল ব্যাংকিংই হবে আগামী দিনের ব্যাংকিং। কেননা গ্রাহকরা এখন তাদের বাসা থেকে ২৪ ঘণ্টাই ব্যাংকিং সেবা নিতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে ইন্টারনেট ব্যাংকিং সেবাটি গ্রাহকদের জন্য অনেক সহায়ক হবে। গ্রাহকরা যাতে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে ব্যাংকিং সেবা নিতে পারে, এজন্য আমরা প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক নতুন নতুন সেবা নিয়ে আসবো।’
গ্রাহকরা গুগল প্লে-স্টোর ও অ্যাপ স্টোর থেকে প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ‘অলটিচিউট’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করুন ২৪ ঘণ্টার কন্ট্যাক্ট সেন্টার ১৬২১৮, অথবা +৮৮ ০১৭৩০ ৭৮৫ ৮০০, +৮৮ ০১৭৫৫ ৬০৭ ৯৯৬ এ। আর ইমেইল করুন pib@primebank.com.bd।
বিডি প্রেসরিলিস / ২৬ এপ্রিল ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫