Follow us

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহারের সুযোগ

 

নিজস্ব প্রতিবেদক ::  কোনো ধরনের ইন্টারনেট চার্জ ছাড়াই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা।এছাড়াও, বাংলালিংক গ্রাহকরা গুগল প্লে-স্টোর এবং অ্যাপ-স্টোর থেকে উপায় অ্যাপ ডাউনলোড করে সেলফ-রেজিস্ট্রেশন করে উপায় গ্রাহক হলে পাবেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশ-রিওয়ার্ড এবং ১ জিবি ফ্রি ইন্টারনেট।

পাশাপাশি, বাংলালিংক গ্রাহকরা উপায় অ্যাপের মাধ্যমে ৪৪ টাকায় ১ জিবি এবং ২৫ মিনিট টকটাইমের একটি বিশেষ প্যাক কিনলে পাবেন আরও ১ জিবি বোনাস ইন্টারনেট।উপায় এর সর্বশেষ এই পার্টনারশিপের ফলে, দেশের প্রধান তিনটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক এর গ্রাহকরা কোনো ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবেন।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড’ এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড উপায় এর যাত্রা শুরু হয় মার্চ ১৭, ২০২১ থেকে।

উপায় গ্রাহকরা অ্যাপ এবং ইউএসএসডি *২৬৮# ব্যবহার করে মোবাইলে টাকা আদান-প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, ইন-স্টোর ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, সরকারি ভাতা গ্রহণ, মোবাইল রিচার্জ, ট্রাফিক জরিমানা প্রদান, ভারতীয় ভিসা ফি পেমেন্ট এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিসসহ নানা ধরনের সেবা উপভোগ করতে পারছেন।গ্রাহকরা দেশজুড়ে বিস্তৃত উপায় এজেন্ট ও মার্চেন্ট নেটওয়ার্ক থেকে সর্বনিম্ন খরচে সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে উপায় এর এজেন্ট সংখ্যা ১ লক্ষাধিক।

বিডি প্রেসরিলিস / ২০ ডিসেম্বর ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫