Follow us

ইনফিনিক্সের নতুন ফোনে থাকবে বিস্ময়কর চার্জিং প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক ::  ইনফিনিক্স বিগত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান উদ্ভাবনী ডিভাইস তৈরি করেছে। ডিজাইন ও প্রযুক্তির সমন্বয়ে তরুণদের হাতে পরবর্তী প্রজন্মের অধিকতর উন্নত মানের মোবাইল ডিভাইস পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজেদের পণ্যের মানোন্নয়নে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তারা।

মাস দুয়েক আগে ‘এপ্রিল ফুল ডে’ তে ফাঁস করা হয়েছিল রহস্যঘেরা ইনফিনিক্সের নতুন ১৫০ ওয়াট চার্জিং প্রযুক্তির। যা তারা ভবিষ্যতের ডিভাইসগুলোতে যুক্ত করার পরিকল্পনা করছিল। পরে জানা গেল কৌতুকবশত ‘এপ্রিল ফুল ডে’ তে আপলোড করা ওই প্রযুক্তির খবর আসলে নিছক কোনও রসিকতা ছিল না। কার্যতই সেটি ছিল তাদের ১৬০ ওয়াট চার্জিং প্রযুক্তির টিজার মাত্র। সম্প্রতি এক্সডিএ ফাঁস করা এক খবরে দেখা যায়, সেটি ছিল ইনফিনিক্সের সম্প্রতি উদ্ভাবিত ১৬০ ওয়াট আলট্রা ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থনকারী নতুন ও বিস্ময়কর ইনফিনিক্স ফোনের ঝলক মাত্র।

ইনফিনিক্স তাদের পরবর্তী প্রজন্মের ফোনের মধ্যে ১৬০ ওয়াটের চার্জিংয়ের মতো বিস্ময়কর নতুন নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের সমন্বয় করতে যাচ্ছে। যা তাদের গ্রাহকদের প্রত্যাশাকে অক্ষুন্ন রেখে অবিশ্বাস্য সব স্মার্টফোন তৈরির পথচলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই জাতীয় প্রযুক্তি সমন্বয়ে তৈরি ইনফিনিক্স স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করবে। উঠতি বাজারের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে থাকলেও ইনফিনিক্স আসলে স্থানীয় বাজারের গ্রাহকদের কাছে কোন ধরনের ডিভাইস চাহিদা আছে তা বুঝতে পারে। আর দুর্দান্ত প্রযুক্তির সমন্বয় তৈরি নতুন ফোনগুলো উৎকর্ষতার সীমা ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে ইনফিনিক্সের প্রতিশ্রুতি বাস্তবায়নের সাক্ষী হবে বলে আশা করাই যায়।

আসুন তবে জেনে নেয়া যাক কি থাকছে ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিতে। এক জটিল প্রযুক্তির নাম ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং।বর্তমানে বাজারে থাকা ৬সি সেল ব্যাটারির চার্জিং গতি ১৬০ ওয়াটের অনেক নিচে। ৬সি সেল ব্যাটারির গতি অপোর ১২৫ ওয়াটের (ব্র্যান্ডডেড ফ্ল্যাশ চার্জ) এর কাছাকাছি। অন্যদিকে, সম্প্রতি সবচেয়ে ফাস্ট চার্জিং প্রযুক্তি ১০সি সেলের ২০০ ওয়াট চার্জিং সিস্টেম নিয়ে আসার ঘোষণা দিয়েছে শাওমি।

প্রযুক্তির উৎকর্ষতার স্মার্টফোনের বাজারে নেতৃত্ব দেওয়া প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে শক্তিশালী অবস্থানে ঠিক বজায় রেখেছে ইনফিনিক্স। যে দ্রুততার মধ্যে অতীতে বিভিন্ন পণ্য নিয়ে এসেছে ইনফিনিক্স সেটা বজায় রাখলে এবং শাওমি তাদের ২০০ ওয়াটের প্রযুক্তি বাজারে আনতে কিছুটা বেশি সময় নেয়। তবে এটা আশাই করা যায় ১৬০ ওয়াটের চার্জিং প্রযুক্তি প্রথমে বাজারে নিয়ে আসার সুযোগ পাবে ইনফিনিক্স।

বিডি প্রেসরিলিস / ১১ জুন ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫