নিজস্ব প্রতিবেদক :: বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে আরও দুটি নতুন উড়োজাহাজ যুক্ত হচ্ছে।ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দুটি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ফ্রান্স থেকে সরাসরি যুক্ত হবে।মঙ্গলবার এয়ারলাইন্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান বিশ্বে যাত্রীদের ভালো সেবার জন্য ব্র্যান্ডনিউ এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র দেশীয় বিমান সংস্থা, যারা অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা বিমান বহরে বর্তমানে ১৬৪ আসনের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ ৪০০ সহ মোট এগারোটি এয়ারক্রাফট রয়েছে।বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ১০টি, কক্সবাজারে ৬টি, সৈয়দপুরে ৫টি, যশোরে ৫টি, রাজশাহীতে ২টি, সিলেটে ২টি এবং বরিশালে ১টি ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা, চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি প্রেসরিলিস / ১০ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫