Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-তে অনুষ্ঠিত হলো ‘‘গ্রেটা গ্রিন গ্লোবাল ডে’’ শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন। রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সম্প্রতি এর আয়োজন করে স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গর্ভনেন্স (জিএসজি) প্রোগ্রাম।

এই আয়োজনের মূল আলোচ্য বিষয় ছিল পরিবেশ এবং উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়। এ উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজনে ছিল উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বঙ্গোপসাগর নিয়ে গোলটেবিল বৈঠক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের পরিবেশের ক্ষয়ক্ষতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারকে বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং এর সমাধান খুঁজে বের করতে আহবান জানান। পুরো আয়োজনের এই অংশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা শ্লিয়েটার।
দ্বিতীয় অংশে ‘বঙ্গোপসাগর’ বিষয়ে গোলটেবিল বৈঠকে অংশ নেন দেশের বিভিন্ন অঙ্গনের প্রখ্যাত ও গুণি ব্যক্তিরা।

এসময় উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, সাবেক রাষ্ট্রদূত ও অ্যাসিস্ট্যান্ট চিফ অব নেভাল স্টাফ এ এস এ আওয়াল, দ্যা ডেইলি স্টারের অ্যাসোসিয়েট এডিটর শাহেদুল আনাম, বেপজার নির্বাহী চেয়ারম্যান এস এম সালাহউদ্দিন, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাশেদ উজ জামান, একই বিভাগের শিক্ষক ওবায়েদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান, সাবেক রাষ্ট্রদূত তারিক করিম, বিআইএমআরএডি’র মহাপরিচালক কাজী এমদাদুল হক, ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপের উপদেষ্টা এম এমদাদুল হক, গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদসহ অনেকে।

এই পর্বে উপস্থিত থেকে তা পরিচালনা করেন আইইউবি’র মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এ এন এম শিবলী নোমান খান। বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন এবং উপস্থিত বক্তৃতা পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।

এসময় উপস্থিত ছিলেন আইইউবি’র ইএসটিসিডিটি’র চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব রাশেদ আহমেদ চৌধুরী এবং অন্যান্য সম্মানিক ট্রাস্টিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করেন চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব তৌহিদ সামাদ, আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন ও আইইউবি’র সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. ইমতিয়াজ এ. হুসেইন।

সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। আইইউবি’র বিভিন্ন স্কুলের ডিন, ফ্যাকাল্টি ও প্রশাসনের সিনিয়র কর্মকর্তা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ উচ্চ পর্যায়ের এই সম্মেলনে অংশ নেন।

বিডি প্রেসরিলিস / ৩০ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫