Follow us

অ্যাপ গ্যালারিসহ মেট ৩০ প্রো আনলো হুয়াওয়ে

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের বাজারে মেট সিরিজের সর্বশেষ ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো এনেছে হুয়াওয়ে।ডিভাইসটিতে প্রথমবারের মতো অ্যাপ গ্যালারি নামে নিজেদের ডেভেলপারদের তৈরি অ্যাপ ব্যবহার করতে পারবেন হুয়াওয়ের ব্যবহারকারীরা।প্রি-বুকিংয়ের মাধ্যমে এখন ফোনটি কেনা যাবে। আজ রোববার থেকে প্রি-বুকিং শুরু হয়েছে। চলবে ৪ মার্চ বুধবার পর্যন্ত। হুয়াওয়ের নির্দিষ্ট কিছু ব্র্যান্ডশপ ছাড়াও অনলাইন শপ দারাজ, পিকাবু ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের মাধ্যমে প্রি-বুক করা যাবে।

মেট ৩০ প্রো ডিভাইসটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ও ওএলইডি হরিজন ডিসপ্লে। পেছনে চার ক্যামেরা, যার মধ্যে দুটি ৪০ মেগাপিক্সেল আর দুটির একটি সুপার সেনসিং ও আরেকটি সিনে ক্যামেরা। পাওয়া যাবে ৩০ গুণ পর্যন্ত জুম সুবিধা। তিন গুণ অপটিক্যাল জুম এবং ৫ গুণ হাইব্রিড জুম।সামনে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে একটি ৩২ মেগাপিক্সেলের, একটি থ্রিডি ডেপথ সেন্সর ও আরেকটি সুইং জেসচার ক্যামেরা।

ডিভাইসটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। সঙ্গে হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই ১০ সফটওয়্যারে চলবে এটি।নিজস্ব কিরিন ৯৯০ চিপসেট দেওয়া হয়েছে ডিভাইসটিতে। থাকছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি।ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সঙ্গে থাকছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ফোনটিতে প্লে স্টোর না থাকলেও থাকছে হুয়াওয়ের অ্যাপ গ্যালারি। সেখান থেকে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করা যাবে। ইতোমধ্যে অ্যাপ গ্যালারির উন্নয়নে হুয়াওয়ে ১০০ কোটি ডলার বিনিয়োগ ঘোষণা করেছে বলেও জানান হুয়াওয়ের কর্মকর্তারা।দেশের বাজারে ফোনটির দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা। তবে প্রিবুক দিলে সঙ্গে একটি ওয়্যারলেস চার্জার, একটি হুয়াওয়ের ইয়ারফোন এবং গ্রামীণফোনের ডেটা ব্যান্ডেল পাওয়া যাবে।

ফোনটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে বাংলাদেশের জিটিএম ডিরেক্টর বেয়ন্ড ঝেং, সেলস ডিরেক্টর জুনিয়ার সালাউদ্দিন সানজি, স্মার্ট টেকনোলজিসের এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের সিনিয়র পাবলিক রিলেশন ম্যানেজান সুমন সাহা।

বিডি প্রেসরিলিস /০২ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫