নিজস্ব প্রতিবেদক :: ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে ৮৬.১ শতাংশ পার্টিক্যাল ফিল্টার সক্ষমসহ ব্রেদিবিলিটি রেজিস্টেন্স ৩ লেয়ারের প্রোটেকটিভ কাপড়ের এডজাস্টেবল ফেস মাস্ক (নন মেডিক্যাল)। সারা’র নতুন ফেস মাস্কটি অ্যাডজাস্টেবল হওয়ায় ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে পরিধান করতে পারবেন।
কাপড়ের তৈরি মাস্কটি ০.৩ মাইক্রন এর পার্টিক্যাল ৮৬.১ শতাংশ পর্যন্ত রোধ করতে পারে। এটি সরকারের ডিজিডিএ এর নির্ধারিত ল্যাব থেকে নিরীক্ষাকৃত।
প্রস্তুতকালীন সময় থেকে সরবরাহকালীন সময় পর্যন্ত সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনেই ফেস মাস্কটি গ্রাহকের কাছে পৌছে দিচ্ছে সারা। মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
মাস্কটিতে আরও রয়েছে অ্যাডজাস্টেবল নোজ পিন এবং আরামদায়ক ইয়ার লুপ। সাধারণ দূষণ, ধুলাবালি প্রতিরোধেও ফেস মাস্কটি সম্পূর্ণরূপে সক্ষম, যা ভাইরাস সংক্রমণের ঝুঁকিও অনেকাংশে কমাতে সাহায্য করবে।এটি ওয়াশেবল এবং পুনর্ব্যবহারযোগ্য। অর্থাৎ বারবার ধুয়ে ব্যবহার করা যাবে।
বিডি প্রেসরিলিস /১৪ এপ্রিল ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫